গাইবান্ধার ৫ আসনে প্রতীক পেলেন যারা

 


স্টাফ রিপোটারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পাঁচটি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এই বরাদ্দ দেওয়া প্রতীক ঘোষণা করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত শামীম হায়দার পাটোয়ারী ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন ‘ট্রাক’, বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার ‘ঘড়ি’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের খন্দকার রবিউল ইসলাম ‘ছড়ি’, ন্যাশনাল পিপলস পার্টির মর্জিনা খান ‘আম’, কৃষক শ্রমিক জনতা লীগের মো. আবু বক্কর সিদ্দিক ‘গামছা’, জাসদ প্রার্থী মো. গোলাম আহসান হাবীব মাসুদ ‘মশাল’, বাংলাদশে কংগ্রেসের মো. ফখরুল হাসান ‘ডাব’, বিএনএ ‘র মো. ওমর ফারুক সিজার ‘নোঙ্গর’ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার ‘ঢেঁকি’ প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুর রশিদ সরকার ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবির ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আক্তার ‘ঈগল’, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান ‘আম’ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. গোলাম মারুফ মনা ‘মশাল’ প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ‘নৌকা’, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খান বিপ্লব ‘ট্রাক’, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকার ‘ঈগল’, বিএনএ‘র মো. মঞ্জুরুল হক ‘নোঙ্গর’, কৃষক শ্রমিক জনতা লীগের মো. মোস্তফা মনিরুজ্জামান ‘গামছা’, স্বতন্ত্র প্রার্থী মো. আজিজার রহমান ‘ঢেঁকি’, বাংলাদেশ কল্যান পার্টির মাহমুদুল হক ‘হাতঘড়ি’, ন্যাশনাল পিপলস পার্টির জাহাঙ্গীর আলম সরকার ‘আম’ এবং জাসদ‘র খাদিমুল ইসলাম খুদি ‘মশাল’ প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ ‘নৌকা’, জাতীয় পার্টির কাজী মো. মশিউর রহমান ‘লাঙ্গল’, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী ‘ট্রাক‘ প্রতীক পেয়েছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. আতাউর রহমান আতা ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল আজাদ শীতল ‘ঈগল’, বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ‘কুলা’, ন্যাশনাল পিপলস পার্টির মো. ফারুক মিয়া ‘আম’ এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলি ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারেবেন ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, গাইবান্ধার পাঁচটি আসনে ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৮১টি ইউনিয়ন রয়েছে। মোট ৬৪৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই পাঁচ আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছেন।

আরো দেখুন...

About results.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 coment rios :