ঈশ্বরদীতে বাড়ির আঙ্গিনায় চাষকরা গাজার গাছসহ ১ জন আটক

 

ঈশ্বরদীতে বাড়ির আঙ্গিনায় চাষকরা গাজার গাছসহ ১ জন আটক





নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছসহ একজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের নওদাপাড়া দোতলা মসজিদ সংলগ্ন এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাসুদ রানা (২৮) উপজেলার ছলিমপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকার আসমত আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্র জানায়, নওদাপাড়া এলাকায় মাসুদ রানা নামের এক যুবক তার বাড়িতে গাজার গাছ লাগিয়ে রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার এস.আই শীতল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রানার বাড়িতে অভিযান চালান। এ অভিযানে রানার বাড়ির টিউবওয়েল সংলগ্ন ৮ ফুট উচ্চতার একটি গাজার গাছ দেখতে পায়। সে সময় তারা গাছটি উদ্ধারসহ অবৈধ মাদকের চাষ করার অপরাধে রানাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী রানা’র বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মাদকের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনা কারী এস.আই শীতল।

আরো দেখুন

About results.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 coment rios :