বিমানের একবছরে ক্ষতি ১৪০০ কোটি টাকা

বিমানের একবছরে ক্ষতি ১৪০০ কোটি টাকা

চিত্র: বাংলাদেশ এয়ারলাইন্স

ডলারের বিনিময় হার বাড়ার কারণে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১৪০০ কোটি টাকা লোকসান হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি। শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। বিমানের সিইও জানান, আমাদের একটি অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোন রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশি দিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।

About results.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 coment rios :